দিনে সাড়ে ৪০০ কোটি টাকার লেনদেন হচ্ছে বিকাশে

১ এপ্রিল, ২০২০ ০৪:৩৯  
করোনাভাইরাস রোধে সরকার ঘোষিত বিশেষ পরিস্থিতিতে ঘরে থাকা সাধারণ মানুষ দৈনন্দিন ও জরুরি লেনদেনে মোবাইল ফিনান্সিয়াল সেবায় দৈনিক লেন-দেন বেড়েছে। দিনে সাড়ে ৪০০ কোটি টাকার লেনদেন হচ্ছে বিকাশে। বিকাশ সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) এক দিনেই বিকাশে প্রায় ৫৯ লাখ লেনদেন হয়েছে। টাকার অংকে যার পরিমাণ প্রায় সাড়ে সাড়ে ৪০০ কোটি টাকা। গত ২৪ মার্চ তারিখে এক দিনেই সারাদেশের সবগুলো বিদ্যুৎ বিতরণ কোম্পানির প্রায় দেড় লাখ বিদ্যুৎ বিল বিকাশের মাধ্যমে পরিশোধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করেছেন গ্রাহক। প্রসঙ্গত, নিত্য প্রয়োজনীয় পণ্য ও ওষুধ কেনার ক্ষেত্রে নির্দিষ্ট অংকের পি-টু-পি লেনদেনে চার্জ স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে মাসিক লেনদেন সীমা ৭৫ হাজার থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়েছে এবং প্রথমবার এক হাজার টাকা পর্যন্ত ক্যাশ আউটেও কোনো চার্জ না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।